কীর্তিমানের মৃত্যু নেই | kirtimaner mrittu nei | kirti maner mrittu nei
বাংলা ২য় পত্র ভাব-সম্প্রসারণ কীর্তিমানের মৃত্যু নেই | kirtimaner mrittu nei | kirti maner mrittu nei কীর্তিমানের মৃত্যু নেই মূলভাব : মানুষ মরণশীল। মহৎ কর্ম সাধনের মাধ্যমে সীমিত সময়ের জীবন নিয়েও মানুষ পৃথিবীর বুকে অমর হয়ে থাকতে পারে। সম্প্রসারিত-ভাব : মহাকালের তুলনায় মানুষের পার্থিব জীবন নিতান্তই ক্ষণস্থায়ী । বেঁচে থাকার প্রবল আকাক্ষা সত্ত্বেও একদিন মানুষের পার্থিব জীবনের পরিসমাপ্তি ঘটে। স্বল্পস্থায়ী জীবনে কেউ কেউ মহৎ কর্ম সাধনার মাধ্যমে জগতে অমর হয়ে থাকে। রেখে যাওয়া কর্মের মাধ্যমে যারা জগতে অমরত্ব লাভ করেন তারাই কীর্তিমান। মহৎ-কর্মহীন সাধারণ মানুষের পার্থিব জীবনের পরিসমাপ্তির সঙ্গে সঙ্গে তার নামও হারিয়ে যায় পৃথিবী থেকে । পক্ষান্তরে কীর্তিমানরা তাদের মহৎ আদর্শ ও কর্ম দ্বারা যে গৌরব গাঁথা রচনা করেন তা তাদেরকে তাজমহলের মতাে সমুজ্জ্বল রাখে চিরকাল । তারা তাদের ত্যাগ-তিতীক্ষা, সত্য-নিষ্ঠা, কর্ম-সাধনার স্বীকৃতি স্বরূপ লাভ করেন অগণিত মানুষের শ্রদ্ধা ও ভালােবাসা । কর্মযােগী মহৎ মানুষের মৃত্যু হয় ঠিকই কিন্তু তাদের কর্ম ও প্রতিভার কখনও মৃত্যু হয় না। কারণ তারা মহৎ কর্মের অ...







Comments
Post a Comment
Do not share any link.